পূর্ণতা – ষষ্ঠ পর্ব

নায়ক-নায়িকার প্রেম, ভুল বোঝাবুঝি আর নাটকীয় ঘটনার টানাপোড়েনকে কেন্দ্র করে গল্পের বিষয়বস্তু।

সেপ্টেম্বর 23, 2025 - 22:25
 0  5

অফিসে নতুন প্রোজেক্টের টেন্ডার এলো, বড় একটি দায়িত্ব। রুহি আর রেহাম একসাথে কাজ করতে হলো সেই প্রোজেক্টে। দিন-রাত একসাথে প্ল্যান, একসাথে রিপোর্ট। কাজের ফাঁকে নীরবতা ভাঙতে ভাঙতে জন্ম নিলো হাসি। হাসির ভেতরে জন্ম নিলো অনাবিষ্কৃত টান।

এক সন্ধ্যায় রেহাম রুহিকে বাসায় পৌঁছে দিতে গেলো। বৃষ্টি পড়ছিলো টুপটাপ, রাস্তায় ভিজে বাতাস। হঠাৎ গাড়ি থেমে গেলো ট্রাফিকে। রুহি জানালা দিয়ে তাকালো, বৃষ্টির ফোঁটা তার মুখে পড়লো। রেহামের হৃদয় কেঁপে উঠলো, ঠোঁটে ফুটলো নীরব হাসি।

কিন্তু সেই মুহূর্তেই আসিফ রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিলো। তার চোখে দাউ দাউ করে জ্বলছিলো আগুন। — “না, আমি হেরে যাবো না… আমি রুহিকে নিয়ে ছাড়বো।” অন্যদিকে অরিনও খবর পেলো তাদের একসাথে ফেরার। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, “এই সম্পর্ক আমি শেষ করবো।”

প্রোজেক্ট সফল হলো, কোম্পানির সবাই প্রশংসা করলো। রুহির নাম আলোচনায় এলো, সবাই তাকে সম্মান দিলো। কিন্তু এর মধ্যেই অরিন সুযোগ পেলো কুৎসা ছড়ানোর। সে রেহামের কানে লাগালো— “রুহি নাকি আসিফের সাথে গোপনে দেখা করে।”

রেহাম মুহূর্তেই দ্বিধায় পড়ে গেলো। তার হৃদয় বিশ্বাস করতে চাইলো না, কিন্তু মস্তিষ্কে জন্ম নিলো সন্দেহের কালো ছায়া। রুহি বুঝতে পারলো না কেন হঠাৎ রেহাম তার থেকে দূরে সরে যাচ্ছে। সে শুধু অনুভব করছিলো এক অজানা শূন্যতা।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
চমৎকার চমৎকার 0
Nishat Tasnim Nira গল্পের ভুবনে হারিয়ে যাই, চরিত্রের ভেতরে খুঁজে পাই নতুন আলো। ভালোবাসি লিখতে, কারণ লেখা আমার নিঃশ্বাস। প্রতিটি গল্পে লুকিয়ে থাকে একটু আমি, আর একটু আপনাদের জন্য অজানা অনুভূতি।