অসমাপ্ত_ভালেবাসা (পর্ব:২)
জোহা তার হারানো প্রেমিক জোহান চৌধুরীর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে অতীত স্মৃতিতে ডুবে যায়। সাথে সাথে উঠে আসে তার বাবা-মায়ের ভালোবাসা ও পরিবারের গল্পের শুরু।
জাহানারা খানম এবং জুমায়েদ কবিরের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। যদিও দুই পরিবারের সদস্যদের কর্মস্হল জেলা কেন্দ্রীক হওয়ায় তারা জেলা শহরেই বসবাস করছেন। দুই পরিবারের মাঝে ভাব বন্ধুত্ব সখ্যতা আগে থেকেই।
জাহানারা খানমকে প্রচন্ড ভালোবাসতেন জুনায়েদ কবির। জাহানারা খানম বুঝেও না বোঝার অভিনয় করতেন। জুনায়েদ কবিরকে চরকির মত ঘোরানোই ছিল জাহানারা খানমের কাজ। তাকে না জ্বালাতে পারলে জাহানারা খানমের যেন ভাত হজম হতো না। প্রেয়সীর সব অত্যাচারকে তিনি নীরবে হজম করতেন।
একবার জুনায়েদ কবির ছুটিতে বাসায় আসলেন। এসেই কিছুক্ষণ রেষ্ট নিয়েই ছুটলেন জাহানারা খানমের বাসায়। বিকাল বেলা হওয়ায় বাসায় কেউই ছিল না। কলিংবেলের আওয়াজে জাহানারা খানমের ঘুমে ব্যাঘাত ঘটে।তিনি জানতেন এখন তার বাবা ভাই ভাবী কেউই আসবে না। পাঁচ তালায় নতুন বাড়াটিয়া উঠেছে। তাদের দুটো বড় ছেলে আছে আর একটা মেয়ে আছে। বড় ছেলেটা চাকরি করে মেঝো ছেলেটা অনার্স প্রথম বর্ষে পড়ে আর ছোট মেয়েটা নাইনে পড়ে।
তারা এ বাসায় উঠার পর থেকে জাহানারা খানমের আরামের ঘুম হারাম করে ফেলেছে। কখনো কলিং বেল টিপ দিয়ে হাওয়া হয়ে যাবে কখনো বোনকে দিয়ে গোলাপ পাঠাবে মেঝো ভাইটা ভাবী বলে ডাকবে।কালকে তো রীতিমত প্রেমপত্র পাঠিয়ে দিলো বোনকে দিয়ে। ভেবেছে আজ হয়তো বড় দামড়াটা এসেছে।কারণ গতকাল জাহানারা খানম ছোট মেয়েটাকে বলেছিল তোমার ভাইকে বলবে আগামীকাল বিকালে এই বিলাসি প্রেমপত্রের উত্তর জানার জন্য আসতে। তাই তিনি পানি আর লাল মরিচের গুড়া মিশিয়ে আগেই বালতিতে রেখেছেন।এবার তিনি সেই বালতি নিয়ে ছুটলেন দরজার দিকে।
দরজা খুলেই ঝড়ের গতিতে পানি ছুঁড়ে মারলেন জুনায়েদ কবিরের গায়ে। এলোমেলো চুলে ফোলা ফোলা চোখে গোলাপি গাল দুটো দেখে জুনায়েদ কবির যেন ভুলে গেছেন তার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কী ঘটে গেছে। তিনি হা করে তাকিয়ে থাকেন প্রিয়তমার দিকে। জাহানারা খানম সামনের দিকে না তাকিয়েই বলতে লাগলেন নে ব্যাটা দামড়া খাটাশ তোর ময়না টিয়া সুয়া চন্দন মাখা প্রেমপত্রের উত্তর। আশা করি আজকের পর থেকে আর কোনো মেয়েকে প্রেমপত্র লিখ বিনা। জাহানারা খানমের কথা শেষ হতেই জুনায়েদ কবির আহ জ্বলে যাচ্ছে বলে মৃদূ চিৎকার দিয়ে উঠলেন। জাহানারা খানম হুশে এলেন। তিনি জুনায়েদ কবিরকে দেখে হতভম্ব হয়ে গেলেন।
তড়িঘড়ি করে সামনে এগিয়ে এসে জুনায়েদ কবিরকে সরি বলে বাসায় ভিতরে আসতে বললেন। জুনায়েদ কবির বেসিন থেকে পানি নিয়ে যতই চোখেমুখে দিচ্ছেন ততই জ্বালা আরো বেড়ে যাচ্ছে। জুনায়েদ কবিরের ফর্সা মুখখানি লাল টমাটোর মত হয়ে গেল।জাহানারা খানম বরপ নিয়ে এগিয়ে এলেন যখনই তিনি কাঁপা কাঁপা হাত জুনায়েদ কবিরের গালের দিকে বাড়ালেন তখনই জুনায়েদ কবিরের হাঁচির সাথে বরপ নিচে পড়ে গেল।
জুনায়েদ কবির তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে সোজা হেঁটে বাসার বাহিরে চলে গেলেন। জাহানারা খানম তার পিছু ছুটলেন ডাকলেন কিন্তু জুনায়েদ কবির সাড়া দেননি।জাহানারা খানম কয়েক সিঁড়ি গিয়ে আবার ফিরে আসার সময় হাসির শব্দ শুনতে পান।তিনি উপরে তাকিয়ে দেখেন ঐ বজ্জাদ তিন ভাইবোন দাঁত বের করে হাসছে।
আপনার প্রতিক্রিয়া কী?
পছন্দ
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
চমৎকার
0